বিনোদন

নারী দিবসে নিজের যে কাজ নিয়ে গর্বিত ববি

প্রতিভাবান নারী ববি, নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিভাবান নারী ববি, নারী দিবসের উপলক্ষে একটি কালো-সাদা ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নারী কেন্দ্রীক বেশকিছু কমার্শিয়াল সিনেমায় দেখা গেছে তাকে। এরমধ্যে দেহরক্ষী, একশন জেসমিন, বিজলী উল্লেখযোগ্য। নারীকেন্দ্রিক গল্পে এই নায়িকাকে পর্দায় দেখা গেলেও এই প্রথমবার আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে একটি জনপ্রিয় ব্রান্ডের সিএসআর প্রজেক্ট এর জন্য ওভিসি করলেন।

নারী দিবসে চ্যানেল আই অনলাইনকে ববি বলেন, আমি ছোটবেলা থেকেই নারী শক্তির পক্ষে কাজ করে আসছি। অথচ আমাদের নারীদের এখনো অনেকভাবেই হেয় করা হয়ে থাকে। যেখানে দেশের সর্বোচ্চ আসনে নারী নেতৃত্ব বিদ্যমান সেখানে নারীদের আটকানোর আসলে কারো অধিকার নেই।

নতুন ওভিসিটি নিয়ে ববি বলেন, নারী দিবস উপলক্ষে যে কাজটি করলাম, এটি বিশেষ কাজ হিসেবে সবসময় আমার তালিকায় সবার উপরে থাকবে। কারণ অবশ্যই নারীশক্তির একটু ভিন্নভাবে বহিঃপ্রকাশ। যেখানে নারীর অর্জন, নারীর সফলতা, নারীর অগ্রযাত্রা দেখানো হয়েছে।

‘বিজলী’ খ্যাত এই তারকা অভিনেত্রী বলেন, এ ধরনের প্রজেক্ট ইতিপূর্বে আন্তর্জাতিক অঙ্গনে দীপিকা, প্রিয়াঙ্কা’রা করে এসেছেন। এবার আমি করতে পেরে যথেষ্ট আনন্দিত এবং গর্বিত।

ববি জানান, ওভিসিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাকিব হাসান।

বিষয়:ওভিসি চিত্রনায়িকা দীপিকা নাটক নারী নারী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…