চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ক্রিমিনোলজি এসোসিয়েশনের সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
শিক্ষা
A A

‘নারীর বিরুদ্ধে সহিংসতা: সামাজিক ও আইনগত ব্যবস্থা’ শিরোনামে অনলাইনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় সেমিনারটি শুরু হবে এবং ওই দিন বাংলাদেশ ক্রিমিনোলজি এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুব্রত ব্যানার্জী। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেবেন দেশের বিভিন্ন সেক্টরে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা প্রথিতযশা ব্যক্তিরা।

অনলাইন সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ক্রিমিনোলজি এসোসিয়শনের সভাপতি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সেমিনারে ক্রিমিনোলজি, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, পুলিশিং, সন্ত্রাসবাদ সহ সমমনা ডিসকোর্সে অধ্যয়নরত ও প্র্যাকটিশনাররা শ্রোতা হিসেবে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন ইস্যুতে তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন।

বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বিষয়ে পাঠদান করানো হয়ে থাকে সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে ক্রিমিনোলজি এসোসিয়শনের অগ্রযাত্রার সোপানে সামিল হবেন।

প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, কঠোর হস্তে অপরাধ দমন করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। আধুনিক ও উন্নত পুলিশিং এর জন্য গবেষণার বিকল্প নেই এবং এর পরিপ্রেক্ষিতে গবেষণাধর্মী প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অপরিসীম।

একটি স্বার্থক ও কর্মউদ্দীপ্ত সংগঠনের জন্য বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠিত মানুষদের সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিচালনা ও কর্মপরিধিকে বেগবান করতে পারলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবিকভাবেই সফলতার পদযাত্রা অঙ্কিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় একাডেমিশিয়ান, সমাজকর্মী, সমাজবিজ্ঞানী, অপরাধবিজ্ঞানী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, গবেষক, প্রফেশনালস, মানবাধিকারকর্মী ও ক্রিমিনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সমন্বয়ে বাংলাদেশ ক্রিমিনোলজি এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

উক্ত প্রতিষ্ঠানের সভাপতির পদ অলংকৃত করেছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, জনপ্রিয় অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, বাংলাদেশে ক্রিমিনোলজিক্যাল জ্ঞানের বিকাশে অন্যতম পথপ্রদর্শক প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম।

ক্রিমিনোলজি এসোসিয়েশনের মূল উদ্দেশ্য হচ্ছে সমগ্র বাংলাদেশকে ক্রিমিনোলজিক্যাল শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধ করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৎসাপেক্ষে পলিসি লেভেলে যথার্থ মতামত প্রদানের ভিত্তিতে অপরাধ প্রতিকার ও প্রতিরোধের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা।

সংগঠনটি বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে করোনার এ মহাদুঃসময়ে তাদের আত্নপ্রকাশ ঘটাতে যাচ্ছে চমৎকার তথা যুগোপযোগী সেমিনারের আয়োজনের মাধ্যমে। সমগ্র বাংলাদেশে ক্রিমিনোলজি, ক্রিমিনাল জাস্টিস সংক্রান্ত একাডেমিক ডিসিপ্লেনকে অনার্স এবং মাস্টার্স পর্যায়ে দেশের সবক’টি বিশ্ববিদ্যালয়ে পাঠদানের ব্যবস্থা গ্রহণকল্পে কাজ করা। বছরব্যাপী ক্রিমিনোলজিক্যাল ইস্যু নিয়ে ওয়ার্কসপ, সেমিনার, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কনফারেন্সের আয়োজন নিশ্চিত করা। নামকরা বিদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে তাত্ত্বিক কোর্স ও গবেষণা কর্ম সম্পাদনের স্বার্থে চুক্তি সম্পাদন করা।

এছাড়া সংগঠনের সদস্যদের বৈজ্ঞানিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের স্বার্থে প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যাদের পারঙ্গমতা রয়েছে সংগঠনের সদস্যদের জ্ঞানের বিস্তারে তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করা। সংগঠনের ব্যানারে নিয়মিত জার্নাল, ম্যাগাজিন ও একাডেমিক বই প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুর পর নিজের সমস্ত সৃষ্টির ধ্বংস চান কবীর সুমন

পরবর্তী

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের দুর্লভ সংগ্রহ

পরবর্তী

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের দুর্লভ সংগ্রহ

বিয়ে করছেন নেহা কক্কর

সর্বশেষ

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬

এপিভিআরএস ২০২৬ বিশিষ্ট সেবা পুরস্কার পেলেন ডা. নিয়াজ আবদুর রহমান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT