চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের দুর্লভ সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

ইতিহাসের জরুরি উৎস পত্রপত্রিকা। পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে একটি সময়ে সংঘটিত নানান ঘটনার বিশ্লেষণ করা যায়। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও বহুমুখী দিকগুলো অনুধাবন-বিশ্লেষণ করতে সেই সময়ে প্রকাশিত পত্রিকার রিপোর্টগুলোর গুরুত্ব অপরিসীম।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারাবিশ্বকে নাড়া দিয়েছিল। শীতল যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৃহৎ গণহত্যা, স্বাধিকারের জন্য লড়াই, পৃথিবীর সর্ববৃহৎ রিফিউজি ক্রাইসিসসহ নানা কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারাবিশ্বে প্রভাব ফেলেছিল। এর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত আন্তর্জাতিক পত্রপত্রিকায়।

কিন্তু বিশ্বের নানান দেশ থেকে মুক্তিযুদ্ধের সময় সংবাদপত্রে প্রকাশিত এসব রিপোর্ট আমাদের দেশে সহজলভ্য নয়। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরি মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ বিষয়টিতে নজর দেয়। তারা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের পত্রিকাগুলোতে মুক্তিযুদ্ধের সময়ে ইংরেজিতে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রায় ১,২৪,৮৫৬টি সংবাদ, ফিচার, চিঠি তথা কনটেন্ট সংগ্রহ করেছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইন বললেন, ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ মুক্তিযুদ্ধের সময় সারাবিশ্বে প্রকাশিত নিউজ রিপোর্ট ডিজিটাইজেশান করে সংরক্ষণ করার কাজ করছে। আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত মুক্তিযুদ্ধের রিপোর্ট সংগ্রহের প্রকল্পটি মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ শুরু করেছিল ২০১৭ সালে। মোট ১,২৪,৮৫৬টি কনটেন্ট সংগ্রহ করা হয়েছে। এগুলোকে আমরা পাঁচ খণ্ডে ভাগ করে কাজ করছি। সম্প্রতি আমরা প্রথম খণ্ড প্রকাশ করেছি। প্রথম খণ্ডে মোট কনটেন্টের সংখ্যা ২৬,৭৯২টি। প্রথম খণ্ডে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার আঞ্চলিক পত্রিকাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।’

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ থেকে প্রকাশিত পত্রিকার মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্ট সমগ্রের প্রথম খণ্ডে মূল অরিজিনাল ডেটার সাইজ প্রায় ৫ টেরাবাইট, যা পাঠকদের পাঠের সুবিধার জন্য কমপ্রেস করে মোট ১১৯ জিবিতে আনা হয়েছে।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক গবেষকরা এই কনটেন্ট মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। পাঠক-গবেষকদের পাঠের সুবিধা ও মুক্তিযুদ্ধের কনটেন্টের সহজলভ্যতার জন্য মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ পত্রিকার এই সংগ্রহটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও পাবলিক লাইব্রেরিগুলোতে বিনামূল্যে প্রদান করার কাজ চলছে।

Reneta

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন সিদ্দিকী পত্রিকার এই রিপোর্ট সংগ্রহের গুরুত্ব নিয়ে বলেছেন, ‘মুক্তিযুদ্ধ গবেষণা একটি জায়গায় আটকে আছে। এর কারণ তথ্যের অভাব ও অপ্রতুলতা। যা থেকে বেরিয়ে আসতে হলে নতুনভাবে সঞ্জীবন ঘটাতে হবে। সেখানে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের এ সংগ্রহমালা ভূমিকা রাখবে বলে মনে করি।’

অনলাইনে এসব সংগ্রহ একসেস করতে চাইলে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভকে ইমেইল করলেই একসেস দেয়া হচ্ছে।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ইমেইল ঠিকানা: [email protected]
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের ঠিকানা: https://www.liberationwarbangladesh.org/

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশমুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধ ই-আর্কাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT