নারীর প্রতি সহিংসতা বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে বিশ্বব্যাপী নেয়া হয়েছে নানা উদ্যোগ, এমনকি বিভিন্ন আন্দোলনও হয়েছে। তারই ধারাবাহিকতায় সহিংসতা প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএন ওমেন বিশ্বব্যাপী নানা পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশও তার বাইরে নয়।
‘সহিংসতা প্রতিরোধে, পুরুষ আছে নারীর সাথে’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে সংস্থাটি।
সমগ্র আয়োজনটির কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে বাঙলা কমিউনিকেশনস লিমিটেড। ১৮-৩৫ বছর বয়সী পুরুষদের অংশগ্রহণে আয়োজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য কাহিনী সংক্ষেপ আহ্বান করা হয়েছে।
অংশগ্রহণ করতে http://unwo.men/4Jkg50uRkXe এই ঠিকানায় গিয়ে অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করে কাহিনী সংক্ষেপ জমা দিতে হবে।
কাহিনীসংক্ষেপ জমা দেয়ার শেষ তারিখ ১০ আগস্ট ২০১৯। জমা দেয়ার পর নির্বাচিত ১৫টি কাহিনী নিয়ে ২ দিনের একটি কর্মশালা করা হবে। কর্মশালা সম্পন্ন করার পর বেঁধে দেয়া সময়ের মধ্যে পূর্ণ পাণ্ডুলিপি জমা দিতে হবে।

পাণ্ডুলিপি জমা দেয়ার পর বাছাইকৃত ১০টি পাণ্ডুলিপি নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত ৩ টি চলচ্চিত্রকে পুরস্কারে ভূষিত করা হবে। পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার এবং ১০ হাজার টাকা।






