চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন্ডার সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ওয়েবিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২১
- সেমি লিড, নারী
A A

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আর্টিকেল নাইনটিন ‘জেন্ডার সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

জেন্ডারভিত্তিক সহিংসতা এবং নারীর প্রতি পদ্ধতিগত সহিংসতা বিষয়ক বিশেষজ্ঞ, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা এতে অংশ নেন। আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে  ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় নারীবাদী অধিকারকর্মীদের নেটওয়ার্ক ’সাংগাতের’ কোর গ্রুপ মেম্বার ফওজিয়া খোন্দকার ইভা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. স্নিগ্দ্ধা রেজওয়ানা এবং চলচ্চিত্র নির্মাতা ও অধিকারকর্মী অপরাজিতা সংগীতা।

সাংগাতের কোর গ্রুপ মেম্বার ফওজিয়া খোন্দকার ইভা বলেন, ‘পুরুষতন্ত্র নারীর শত্রু, পুরুষ নন। পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণার কারণে দারিদ্র, সহিংসতা এবং মহামারির প্রথম শিকার হয় নারী ও মেয়ে শিশু। এই ধারা  ভেঙে দিতে সবাইকে-বিশেষত গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।’

গণমাধ্যমে জেন্ডার সহিংসতার ঘটনা বর্ণনায় সংবেদনশীলতা ও নীতি-নৈতিকতা চর্চার আহ্বান জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা বলেন, ’ধর্ষণের ঘটনা বর্ণনায় সুড়সুড়িমূলক শব্দ ব্যবহারের মাধ্যমে সারভাইভারকেই মানসিক ও সামাজিকভাবে পর্যুদস্ত করা হয় ‘

চলচ্চিত্র নির্মাতা ও অধিকারকর্মী অপরাজিতা সংগীতা বলেন, ‘নাটক-সিনেমায় ট্রান্সজেন্ডার চরিত্রকে খুবই আপত্তিকর ও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।’ তিনি নাটক-সিনেমা এবং বিজ্ঞাপন নির্মাতাদের জেন্ডার বৈচিত্র্যের প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান।

আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘জেন্ডার সহিংসতার ঘটনা রিপোর্টিংয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। এজন্য রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকদের জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণও প্রয়োজন।’

Reneta

এবছর সরকারিভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর প্রতিপাদ্য করা হয়েছে– ‘নারী নির্যাতন বন্ধ করি; কমলা রঙের বিশ্ব করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টিকেল নাইনটিনওয়েবিনারনারীর প্রতি সহিংসতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবির খেলোয়াড় তালিকায় ‘বাংলাদেশ’ বানানে ভুল

পরবর্তী

চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিকের কারখানায় আগুন

পরবর্তী

চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিকের কারখানায় আগুন

‘১৪’র দুর্বিপাকে এক বিমর্ষ সকাল বন্দরনগরীতে

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT