চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর নেতৃত্বে ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আর দেশটির দ্বিতীয় চন্দ্রাভিযানের নেতৃত্বে থাকবেন দুই নারী বিজ্ঞানী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী নেতৃত্বে চন্দ্রাভিযান শুরু করতে যাচ্ছে ভারত।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, চন্দ্রযান-২ নামে এই মিশনের নেতৃত্ব দিবেন ভনিথা মুঠায়া এবং রিতা কারিধাল। ভনিতা হচ্ছেন চন্দ্রযান-২ এর প্রকল্প পরিচালক এবং রিতু হচ্ছেন মিশন পরিচালক।

ডেটা সঞ্চালনা বিষয়ে অভিজ্ঞ ভনিতা মুঠায়া। সমস্যা সমাধান এবং দলের ব্যবস্থাপনা কাজে তার ব্যাপক দক্ষতা রয়েছে। এর আগে তিনি চন্দ্রযান-১ এর মতো বিভিন্ন মহাকাশযান থেকে আসা ডেটার ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। এখন তিনি চন্দ্রাভিযান-২ এর শুরু থেকে শেষ পর্যন্ত ডেটা ব্যাখ্যা-বিশ্লেষণ করবেন তিনি।

এদিকে রিতু কারিধালের বিভিন্ন মহাকাশ অভিযানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। চন্দ্রযান-২ অভিযানেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। অভিযানের সবকিছু থাকবে তার নখদর্পণে। এর আগে মার্শ অরবিটার মিশনে(এমওএম) উপ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।

তারা ছাড়াও চন্দ্রযান-২ এর অভিযানকে সফল করতে দলে রয়েছেন প্রায় ৩০ জন নারী। এই অভিযানে পিছিয়ে নেই পুরুষরাও। নারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন দায়িত্বে কাজ করবেন তারা।

সোমবার (১৫ জুলাই) শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-২ স্যাটেলাইট। দিবাগত রাত পৌনে ৩টার দিকে চন্দ্রযান-২ কে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে পাড়ি দেবে এই মুহূর্তে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV) মার্ক থ্রি বা ‘বাহুবলী’। ১৬ মিনিট উড়ানের পর মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাবে চন্দ্রযান-২। বিজ্ঞানীদের ধারণা ৬ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে চন্দ্রযান-২।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চন্দ্রযান-২চন্দ্রাভিযানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬

নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু

মে ২৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হল ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’

মে ২৩, ২০২৬

রামিসা হত্যা মামলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার

মে ২৩, ২০২৬
বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT