চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীবান্ধব উদ্যোগের জন্য মেয়র আনিসুল হককে অভিনন্দন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩১ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
সম্পাদকীয়
A A

দেশে প্রথমবারের মতো উদ্বোধন হলো নারী উদ্যোক্তাদের জন্য নারী হলিডে মার্কেট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই মার্কেট উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এর উদ্বোধন করে বলেন, এই মার্কেটে সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ থাকবে না। মেয়র আনিসুল হক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে নারী হলিডে মার্কেট খোলার পরিকল্পনা আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগ একটি আধুনিক ও সময়োচিত পদক্ষেপ। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এই ধরণের বাজারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দেশে তেমন নারী বান্ধব কোনো ক্ষেত্র নেই। গণপরিবহণ থেকে শুরু করে সর্বত্র নারীদের জন্য বিশেষ ধরনের কোন ব্যবস্থা চালু নেই। বাংলাদেশে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, কর্মজীবী নারী রয়েছেন যারা এই ধরনের বাজার আরো চালু হলে সুবিধা পাবেন। আবার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হকারদের উচ্ছেদ করা হয়েছে। এতে করে নিম্ন আয়ের লোকজন যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বহু ক্ষুদ্র নারী উদ্যোক্তাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। হকারদের পুনর্বাবানের ব্যবস্থা করতে এই ধরনের আরো মার্কেট চালু করা এখন সময়ের দাবি। নারী হলিডে মার্কেট শুধু উদ্বোধন করলে হবে না, এই প্রকল্প যেন অন্য আরো বহু প্রকল্পের মতো মুখ থুবড়ে না পড়ে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অতীতে সিটি কর্পোরেশনের এরকম বহু উদ্যোগ এখন বিলীন হয়ে গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরে বহু নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে যা প্রশংসার দাবি রাখে। আমরা চাই এই উদ্যোগটি যেনো সফলভাবে এগিয়ে যায়। এত শুধু কর্মজীবী নারী নয়, এই শহরের সকল নারীই উপকৃত হবেন। আরো একটি প্রধান কাজ যেটি সতর্কতার সঙ্গে করা দরকার সেটি হলো,  মার্কেটে আসা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষাপটে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ও কাজের যেন সমন্বয় ঘটে তাও আমরা তা দেখতে চাই। আর মেয়রকে সাধুবাদ জনিয়ে বলতে চাই, এ ধরনের উদ্যোগ যেন সচল থাকে সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি সবার আগে। অবশ্যই এটি একটি মহৎ উদ্যোগ। তবে এখন দেখার বিষয়, সিটি কর্পোরেশন সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এটি পরিচালিত করে। এটি যেন আরো দশটি অন্তসারশূন্য প্রকল্পে পরিণত না হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বিচারকরা স্বাধীন না: প্রধান বিচারপতি

পরবর্তী

চিত্রপরিচালক আজিজুর রহমান হৃদরোগে আক্রান্ত

পরবর্তী
আজিজুর রহমান

চিত্রপরিচালক আজিজুর রহমান হৃদরোগে আক্রান্ত

রাষ্ট্রপতি

আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT