রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ফলাফল সরাসরি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ফলাফল সরাসরি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা ও ধানের শীষের ভোটের লড়াইয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় পেয়েছেন তিনি। এই নিয়ে টানা দুইবার নারায়নগঞ্জের মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব শেষ হয় বিকাল ৪টায়। গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য নির্বাচন কমিশনের আহ্বানে স্বতস্ফুর্তভাবে সাড়া দিয়েছে ভোটাররা। কিছু অভিযোগ থাকলেও সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা যায়।

মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হলেও প্রতিদ্বন্দ্বিতায় আছে ২০১ জন প্রার্থী। ৭টি রাজনৈতিক দলের ৭ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৮ জন।

নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। ভোটকেন্দ্র ১৭৪টি। ভোটকক্ষ ১৩৪টি। পুলিশ, র‌্যাব, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, থাকেন ৪ হাজার ৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্যে নির্বাচনের সর্বশেষ ফলাফল (আপডেট চলছে) : 

প্রার্থীর নাম প্রতীক প্রাপ্ত ভোট সংখ্যা
সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ফলাফল সরাসরি ১,৭৪,৬০২
সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ফলাফল সরাসরি ৯৬,৭০০
 .  .  .
 মোট ভোট কেন্দ্রের সংখ্যা  প্রাপ্ত ভোট কেন্দ্র  বাকী ভোট কেন্দ্র
 ১৭৪ ১৭৪ ০০

ফলাফলের জন্য ভোট গণনা কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

উদ্বিগ্ন জনতার ফলাফলের জন্য অপেক্ষা
উদ্বিগ্ন জনতার ফলাফলের জন্য অপেক্ষা

প্রায় ৫ লাখ ভোটারের ভোটগ্রহণের এ বিশাল কর্মযজ্ঞে  এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটানার খবর পাওয়া যায়নি।

দ্রুত চলছে ভোট গণনা, কিছুক্ষণ পরেই জানা যাবে বিজয়ী প্রার্থীর নাম
দ্রুত চলছে ভোট গণনা, কিছুক্ষণ পরেই জানা যাবে বিজয়ী প্রার্থীর নাম
ইতিমধ্যে কয়েকটি ভোট কেন্দ্রের ফলাফলও চলে এসেছে
ইতিমধ্যে কয়েকটি ভোট কেন্দ্রের ফলাফলও চলে এসেছে

এতে প্রধান দু’দলের প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সন্তুষ্ট ভোটাররাও।

ছবি- তানভীর আশিক

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…