রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভণ্ডুল করতে বড় অপশক্তি ষড়যন্ত্র করছে: আইভী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভণ্ডুল করতে বড় অপশক্তি ষড়যন্ত্র করছে: আইভী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ভণ্ডুল করতে বিএনপি’র চেয়েও বড় অপশক্তি পর্দার আড়ালে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। নির্বাচন কমিশনকে আরও কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনকে ক্ষমতাহীন বলে মন্তব্য করে সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। আবারো নির্বাচনে সেনা মোতায়েন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন তিনি।

প্রথম আলো’র আয়োজনে আলোচনায় মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাদেরও অনেকেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও দৃঢ় অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…