জনপদ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু সাফওয়ানের মৃত্যু

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু সাফওয়ানের মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে গুরুতর দগ্ধ ৫ বছরের শিশু সাফওয়ান মারা গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

সাফওয়ানের মৃত্যুর কিছু সময় পর তার মা ফাতেমাও মারা যান।

শিশুটির দুই ভাইবোনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন ফাতেমা ও তার ৩ সন্তান।

বিষয়:গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…