নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ, অগ্নিদগ্ধ অনেকে

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিরা রিকশায় বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খাঁনপুর রেললাইন বাইতুস সালাত জামে মসজিদের এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।
আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। ঘটনার সময় ওই মসজিদে ৬০-৭০ জন উপস্থিতি ছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে কাজ করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






