চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
নারী নির্যাতন

নারায়ণগঞ্জের বন্দরে তিন নারীকে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করার মামলার প্রধান আসামী ইউপি সদস্য ইউসুফ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ ফেব্রুয়ারী পাওনা টাকা চাওয়ায় বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকায় ফাতেমা বেগম ও তার দুই আত্মীয় আসমা বেগম এবং বানু বেগমকে প্রায় দুই ঘন্টা গাছের সঙ্গে বেঁধে রেখে মারধরসহ পাশবিক নির্যাতন করে স্থানীয় প্রভাবশালী জীবন ও উম্মেহানীসহ আরো বেশ কয়েকজন। এ সময় আসমা বেগমের বাড়িঘরে লুটপাটসহ তাদের তিনজনের মাথার চুলও কেটে দেয়া হয়।

নির্যাতনের ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ উঠে বন্দর ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ হোসেনের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে গতকাল নারায়ণগঞ্জে এসে এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ ন্যায়বিচার দাবী করেন জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার ইউপি সদস্য ইউসুফ হোসেনকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইউসুফ হোসেনকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি সদস্যনারী নির্যাতনরিমান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT