চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শিশু নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মোটর সাইকেল উল্টে দুই শিশু নিহত হয়েছে। একই পরিবারের আরও ২ জন সদস্যকে  গুরুতর আহত অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার লেঙ্গুরদী এলাকায় বদরুজ্জামান কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বৃষ্টি বর্ধণ (৪) ও তার চাচাতো বোন ইচ্ছে বর্ধণ (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের জুয়েলারি দোকানের মালিক সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধন ও বড় ভাইয়ের মেয়ে ইচ্ছে বর্ধনকে নিয়ে মোটর সাইকেলে চড়ে সোনারগাঁও উপজেলার বারদি এলাকায় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ধর্মীয় উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।

লেঙ্গুরদী এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে মোটর সাইকেলটি উল্টে যায় এবং চারজনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু বৃষ্টি বর্ধনকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে ইচ্ছে বর্ধণ মারা যান। আহত সুমন বর্ধন ও তার বাবা কার্তিক বর্ধনকে সেখানে ভর্তি করা হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এই দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT