জনপদ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার, যেখানে রোগী ও স্বজনরা প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে স্থাপিত বুথে নমুনা নিচ্ছে সিআইডি।

শনিবার সকাল ৮ টায় নমুনা সংগ্রহ শুরু হয়েছে। ২ দিন নেওয়া হবে নমুনা।

তাছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিক্যালে আনা মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিআইডির সহকারী ডিএনএ আনালিস্ট আশরাফুল আলম।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৮ টি ইউনিট যোগ হয়।

এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে।

বিষয়:অগ্নিকান্ড ডিএনএ নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…