বাংলাদেশ

তদন্তের পর জানা যাবে পরপর অগ্নিকাণ্ড নাশকতা কিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পরপর কয়েকদিনের আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে।

সোমবার ২০ অক্টোবর এক বিবৃতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা যাবেনা।”

উল্লেখ্য, এর আগে মিরপুরের রাসায়নিকের গুদামে ও চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ডের পর গত শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় জনমনে প্রশ্ন জাগে, পরপর আগুন লাগার ঘটনা নাশকতা কিনা।

বিষয়:অগ্নিকান্ড নাশকতা স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…