নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব শ্রমিক মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে যথাযথ সাহায্য এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিক দলের নেতারা।
প্রেসক্লাবে এক মানববন্ধনে তারা বলেন, অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা নয় এটি হত্যাকাণ্ড।
কারখানা মালিকদের গাফলতির কারণে প্রতিদিনই শ্রমিকদের দুর্ঘটনার শিকার হতে হয়। সরকারকে এ ব্যাপারে উদাসীন না থেকে মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান শ্রমিক দলের নেতারা।








