চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের সিনেস্কোপে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A
ছবি: রাজধানীর বলাকা সিনেমা হল

ছবি: রাজধানীর বলাকা সিনেমা হল

বছরব্যাপী বিশ্বের প্রায় ২৫টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’। ছবিটি দেখার পর নিজেদের মতামত জানাচ্ছেন চলচ্চিত্র প্রেমীরা। নতুন ধরনের এই ছবিটির প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন দর্শক।

দ্বিতীয় সপ্তাহ থেকে ছবিটি মুক্তি পাচ্ছে নারায়ণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত সীমিত আসনের আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’-এ। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সিনেস্কোপ-এর প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান।

তিনি জানান, শুক্রবার (২২ নভেম্বর) থেকে সিনেস্কোপে চলবে ‘ইতি তোমারই ঢাকা’। তিনি জানান, একেবারে নতুন ছবি হওয়ায় নারায়ণগঞ্জে দর্শক অগ্রীম টিকেট বুকিং দিতে শুরু করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

শুক্রবার থেকে  ‘সিনেস্কোপ’-এ ‘ইতি, তোমারই ঢাকা’র প্রতিদিন চারটি করে শো চলবে বলেও জানান নুরুজ্জামান। সকাল ১১টা, দুপুর আড়াইটা, বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শো গুলো চলবে।

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, সুমি, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

Reneta

১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইতি তোমারই ঢাকাইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরনারায়ণগঞ্জনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশেহতাজশ্যামল মাওলাসিনেস্কোপসুমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT