চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম বদলে প্রায় চার বছর পর মুক্তি পেল ‘ডনগিরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শুরুতে নাম ছিল ‘সাদা কালো প্রেম’। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ছোট পরিসরে মহরতের মাধ্যমে এ ছবির ঘোষণা দেন পরিচালক শাহ আলম মণ্ডল। ওই নামকে কেন্দ্র করেই ছবির শুটিং শেষ করতে লেগে যায় প্রায় দু’বছর। গেল বছর ‘সাদা কালো প্রেম’ বদলে নাম দেয়া হয় ‘ডনগিরি’। প্রায় চার বছর পর এ নামেই শুক্রবার (১৮ অক্টোবর) মুক্তি পেল ছবিটি।

‘ডনগিরি’র কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি। পরিচালক শাহ আলম মণ্ডল জানান, ‘দেশের ৪১ সিনেমা হলে ‘ডনগিরি’ মুক্তি দেয়া হয়েছে।’

বাপ্পী-মিলন-এমি ছাড়াও এখানে অভিনয় করেছেন হাসান ইমাম, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, লায়লা হাসান, আলীরাজ, মিজু আহমেদ, মিশা সওদাগর, অমিত হাসান, অরুণা বিশ্বাস। এর আগে একাধিকবার মুক্তি কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সরে যায় ‘ডনগিরি’।

বিশেষ করে গেল বছর ‘ক্যাপ্টেন খান’, এবং ‘দহন’-এর সঙ্গে মুক্তির কথা শোনা গেলেও পুরাতন ছবি বলে হল না পেয়ে পিছু হটে ‘ডনগিরি’! নির্মাতা মণ্ডলের ভাষ্য, অন্য ছবির সঙ্গে লড়তে চাইনি বিধায় সরে গিয়েছিলাম। হল পাইনি এ কথা ভিত্তিহীন।

‘সাদা কালো প্রেম’ থেকে ‘ডনগিরি’ নাম বদল প্রসঙ্গে নির্মাতা জানান, কাকরাইল পাড়ায় ঘুরে তিনি ‘সাদা কালো প্রেম’ নামের প্রশংসা পাননি। বরং প্রদর্শক এবং পরিবেশকদের কাছে শুনেছেন এমন নামে ছবি চলবে না। তাই নাম বদলে রেখেছেন ‘ডনগিরি’।

২০১৬ সালের সিনেমা ২০১৯ সালের শেষ দিকে এসে দর্শক কেন দেখবে জানতে চাইলে নির্মাতা শাহ আল মণ্ডল বলেন, এখন তো সিনেমা হলে নতুন ছবি নেই। যারা নিয়মিত হলে আসে, নতুন নতুন সিনেমা চায় তারা দেখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানঅরুণা বিশ্বাসআনিসুর রহমান মিলনআলীরাজবাপ্পী চৌধুরীমিজু আহমেদমিশা সওদাগরলায়লা হাসানশর্মিলী আহমেদসাদেক বাচ্চুহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT