চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম নিয়ে বিপাকে ব্যাটসম্যান আল-আমিন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:৩৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
আরাফাত সানির সঙ্গে ব্যাট হাতে আল-আমিন (বাঁয়ে)। বৃহস্পবার মিরপুরের একাডেমি মাঠ থেকে তোলা। ছবি; রতন গোমেজ, বিসিবি

আরাফাত সানির সঙ্গে ব্যাট হাতে আল-আমিন (বাঁয়ে)। বৃহস্পবার মিরপুরের একাডেমি মাঠ থেকে তোলা। ছবি; রতন গোমেজ, বিসিবি

দেশের সব ধরণের ঘরোয়া লিগে নিয়মিত খেলেন ‘আল-আমিন’ নামের দুই ক্রিকেটার। একজন পেসার আল-আমিন হোসেন, অন্যজন ব্যাটিং অলরাউন্ডার আল-আমিন। মাঠে তাদের ভূমিকা ভিন্ন হওয়ায় দু’জনকে আলাদা করা খুব কঠিন নয়। কিন্ত ব্যাটসম্যান আল-আমিন বল হাতে উইকেট পেলে কিছুটা ধন্দে তৈরি হয় ক্রিকেটমহলে। এই সমস্যার স্থায়ী সমাধান পেতে নামের শেষে ‘আজিজ’ যোগ করতে চান আল-আমিন।

পাসপোর্ট, সার্টিফিকেটে আল-আমিনের নামের আগে ‘মো.’ আছে। দুই আল-আমিনের নামের আগে-পরে পার্থক্য থাকলেও ক্রিকইনফো স্কোরকার্ডে ব্যাটসম্যান আল-আমিনের নামের আগের ‘মো.’ উহ্য রাখে। লেখা হয় শুধু আল-আমিন। তাতে সংশয়ে পড়েন অনেকেই। কোনো কোনো সংবাদমাধ্যম ব্যাটসম্যান আল-আমিনকে বোঝাতে নামের পাশে (২) লেখেন। তাতে এ ক্রিকেটারের আপত্তি আছে। তিনি মনে করেন এটি হতে পারে আল-আমিন জুনিয়র। যেহেতু পেসার আল-আমিন বয়সে সিনিয়র। ব্যাটসম্যান আল-আমিন মনে করেন, ব্র্যাকেটে ২ লেখা হলে সেটি দেখতে ভালো দেখায় না।

‘জুনিয়র’ তকমা সাধারণত দেয়া হয় নাম যদি পুরোপুরি মিলে যায়। এক্ষেত্রে অবশ্য আল-আমিন, আল-আমিন হোসেন এভাবে আলাদা করা যায়। কিন্তু তারপরও ভুলের অবকাশ থেকেই যায়। যা দিন দিন বাড়ছে বলেই জানালেন ঢাকার ক্রিকেটার আল-আমিন।

বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে আল-আমিন এই প্রতিবেদককে দেখালেন অনুশীলন জার্সিতে নিজের নামটাই ভুল লেখা হয়েছে। জাতীয় লিগের দল ঢাকা মেট্রোর জার্সিতে তার নাম ইংরেজির সংক্ষিপ্তরূপে লেখা হয়েছে এএইচ অর্থাৎ, আল-আমিন হোসেন। যিনি খুলনার পেসার, জাতীয় দলের একসময়কার নিয়মিত মুখ।

ক্রিকইনফোতে ম্যাচের স্কোরকার্ড দেখে অনেকসময় ভুল করে ফেলেন আল-আমিনের ঘনিষ্ঠজনের অনেকেই। যে কারণে নামে পরিবর্তন আনতে চান এ ক্রিকেটার। বাবার নামের শেষাংশ ‘আজিজ’ যোগ করতে চান নিজের নামের শেষেও।

‘নাম নিয়ে একটু সমস্যায় আছি। পাসপোর্ট, সার্টিফিকেটে আমার নাম মো. আল-আমিন। কিন্তু মোহাম্মদের সংক্ষিপ্তরূপ এমডি হিসেবে গণ্য করে না ক্রিকইনফো। যে কারণে তারা শুধু আল-আমিন লেখে। নামের পাশে জুনিয়র হলেও মন্দ হত না। কিন্তু জুনিয়র হতে হলে নাম তো পুরোপুরি এক হতে হয়। আমি চিন্তা করছি নাম পরিবর্তন করব। এনামুল হক বিজয় জাতীয় দলে আসার পর আনামুল করেছে। পাসপোর্ট, সার্টিফিকেটে পরিবতর্ন করেছে। আমিও সেটি করব। বাবার নামের শেষাংশ যোগ করে হয়ে যাব আল-আমিন আজিজ’।’

Reneta

বাংলাদেশের ক্রিকেটে নামের দ্বিত্ব প্রকট আকার ধারণ করেছে সাম্প্রতিক সময়ে। মেহেদী নামেই আছেন ছয় ক্রিকেটার। তাদের মধ্যে বেশ পরিচিত মেহেদী হাসান মিরাজ, মেহেদী মারুফ, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা। এছাড়াও অনূর্ধ্ব-১৯ দলে আছেন আরও দুই মেহেদী। তাদের মধ্যে একজনের বৃহস্পতিবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে। শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় লিগের প্রথম রাউন্ডে এই তরুণ খেলবেন ঢাকা মেট্রোর বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT