নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছে সার্চ কমিটি। নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রপতির কাছে যাদের নাম প্রস্তাব করা হবে তা ঠিক করতে বৈঠকটির আয়োজন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল ৫টায় বৈঠক শুরু হওয়ার কথা।
এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব নিয়ে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। এদের বতর্মান ও অতীত বিশ্লেষণ করে নাম চূড়ান্ত করা হবে। দেখা হবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতাও।
কাজের প্রক্রিয়া এবং নতুন নির্বাচন কমিশনকে বির্তকের ঊর্ধ্বে রাখতে প্রথমবারের মতো বুধবার বিকেলে ৪ বিশিষ্ট নাগরিকের মতামত নেয় সার্চ কমিটি। আগামী বুধবারের মধ্যে প্রতিটি পদের বিপরীতে ২ জনসহ ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে কমিটির পক্ষ থেকে।








