চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দংয়ে পীর হাফেজ মাওলানা মো. শাহ আলম নঈমীকে ছুরিকাঘাত করেছে দুর্বত্তরা। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
মাগরিবের নামাজ আদায়ের সময়ে পীরকে পেছন থেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রাউজানের কচুখাইনের পীর হাফেজ মো. শাহ আলম ফটিকছড়ির পাইন্দংয়ে আমিনুল উলুম গাউসিয়া মঈনিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ২০০৯ সালে। এ ছাড়া চকরিয়া ও নগরীর বায়েজিদে আরও দুটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি।








