কৃষি

মৌলভীবাজারে অনাবাদি জমিতে বাড়ছে সূর্যমুখী ও ভুট্টার আবাদ

মৌলভীবাজারে অনাবাদি জমিতে বাড়ছে সূর্যমুখী ও ভুট্টার আবাদ

মৌলভীবাজারে সূর্যমুখী ও ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষক। এক সময়ের অনাবাদি জমিতে এখন আবাদ হচ্ছে সূর্যমুখী ও ভুট্টা। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় এই ফসল চাষে উদ্যোগী হয়েছে কৃষক।

সিলেট অঞ্চলে ফসলের উৎপাদন বাড়াতে অনাবাদি জমিতে সূর্যমুখী ও ভুট্টা আবাদে কৃষককে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। কম সেচের অপ্রচলিত এ ফসল চাষে কৃষককে প্রশিক্ষণ ছাড়াও সার, বীজ ও অন্যান্য উপকরণ দিচ্ছে কৃষি বিভাগ।

সূর্যমুখীর তেল কোলেস্টেরলমুক্ত হওয়ায় অনেকেই এই জাতের ফসল আবাদে আগ্রহী হয়েছেন। সঙ্গে করছেন ভুট্টার চাষ।

চলতি মৌসুমে একশত পঞ্চাশ বিঘা জমিতে সূর্যমুখী ও দু’শ বিঘা জমিতে ভুট্টার আবাদ হয়েছে মৌলভীবাজারে।

এক বিঘা জমিতে সূর্যমুখীর বীজ লাগে আটশ গ্রাম। আর এক বিঘায় প্রায় দেড় কেজি ভুট্টা বীজের প্রয়োজন হয়।

মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত দেখুন সুদীপ্তা মাহমুদের ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=jrrB4Ix8124

 

বিষয়:কৃষি ভুট্টার আবাদ সূর্যমুখী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…