চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামবদল আর গল্পবদলের মিশনে শাকিব-বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার শুটিং অজ্ঞাত কারণে অনেকদিন বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে। গত ২৬ জুন ঢাকার একটি অভিজাত হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ছবিটির মহরতের পরে কিছুদিন শুটিং হয়েছিল।

আজ (মঙ্গলবার) আবার সেই সিনেমার শুটিং হয়েছে এফডিসিতে। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। ছবির পরিচালক শাহীন সুমন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

তবে ছবিটির নাম ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ পরিবর্তন হয়ে ‘কমান্ডো’ হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে শাহীন সুমন বললেন, ‘নাম এবং গল্প দুটোই পরিবর্তন করা হয়েছে। কমান্ডো নাম নাও থাকতে পারে। এখনও কিছুই ঠিক করিনি।

শাকিব খানকে নিয়ে এরআগে মনে বড় কষ্ট, জন্ম তোমার জন্য, সমাধি, সন্তান আমার অহংকার, লাভ ম্যারেজ-এর মতো সুপারহিট ছবি নির্মাণ করেছেন শাহীন সুমন। বিরতি ভেঙে আবার কাজ করছেন শাকিব খানের সঙ্গে, তবে নায়িকা হিসেবে বুবলীকে নিয়ে তার প্রথম কাজ।

শাকিব খানের বিষয়ে শাহীন সুমন বলেন, শাকিবের সঙ্গে আমার বোঝাপড়াটা অনেক ভালো। সে আমাকে অনেক পছন্দ করে। সেও আমার প্রিয় একজন মানুষ। আমরা একসঙ্গে অনেক ছবি উপহার দিয়েছি। আশাকরি আবারও দিতে পারবো।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় এই ছবির প্রথম লটের শুটিং টানা ২০ দিন ধরে চলবে বলে জানান ছবির পরিচালক।

বসগিরি, শুটার, অহংকার, রংবাজ, চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া, সুপার হিরো, ক্যাপ্টেন খান এসব ছবিতে সফল জুটি হিসেবে শাকিব-বুবলী দর্শক টেনেছেন। আজ থেকে তারা শুরু করলেন নতুন আরও এক ছবি।

ট্যাগ: লিড বিনোদনশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রম আইন বাস্তবায়ন না হলে ক্রেতারা অন্যদিকে যাবে: বার্নিকাট

পরবর্তী

নারী নির্যাতনে পরাজিত মানবিক বিবেক

পরবর্তী
পৌষী

নারী নির্যাতনে পরাজিত মানবিক বিবেক

‘সোনার খাঁচায় বন্দী মেসি’

সর্বশেষ

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT