চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ার বিভিন্ন প্রান্তে আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

রাশিয়ায় বন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আন্দোলন। এ আন্দোলন দমাতে নাভালনির স্ত্রীসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। কোথাও কোথাও আন্দোলনকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ।

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসেন কয়েক হাজার মানুষ। আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থান নেয় পুলিশ। নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, মুখপাত্র ও এক আইনজীবীসহ আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। যাদের অধিকাংশই নাভালনির ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত। কয়েক জায়গায় বিক্ষোভকারীদের ওপর হামলাও চালিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

নাভালনির মুক্তির দাবিতে জার্মানিতেও বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এসময় তারা চ্যান্সেলর এর অফিসের সামনে থেকে মিছিল বের করে রাশিয়ান অ্যাম্বাসির সামনে গিয়ে বিক্ষোভ করেন।

গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এককাপ চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন ৪৪ বছর বয়সী নাভালনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানা যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

এরপর থেকে চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থান করছিলেন তিনি। দেশে ফেরার পর ১৭ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। নাভালনি প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে শক্তিশালী সমালোচক বলে পরিচিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকনাভালনিরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT