কক্সবাজার

নাফ নদী থেকে ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

কোস্টগার্ডের সদস্যরা ইয়াবা ও অস্ত্র সহ ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদী থেকে কোস্টগার্ডের সদস্যরা ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে, ছবি তোলা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের অফিসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার ভোর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড়খাল সংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল।

তবে পাচারকারি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কমান্ডার সাইয়্যদুল বলেন, ভোরে টেকনাফের সাবরাংয়ের বড়খাল এলাকা সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা। এতে টর্চলাইটের আলো ফেললে বস্তাটি ছেড়ে দিয়ে ওই ব্যক্তি সাঁতারিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে পানিতে ভাসমান বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পলিথিন মোড়ানো অবস্থায় পাওয়া যায় ১ লাখ ৫ হাজার ইয়াবা।

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার সাইয়্যদুল।

বিষয়:ইয়াবা ইয়াবা উদ্ধার কোস্টগার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…