চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানিয়ারচরে ইউপিডিএফ আস্তানা থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ, জনপদ, রাঙ্গামাটি
A A
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, ইউপিডিএফ আস্তানা থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির নানিয়ারচর জোনের ত্রিপুরাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, গােলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।

নানিয়ারচর জোন সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরাপাড়া নামক এলাকায় ইউপিডিএফ (মূল) দলের প্লাটুন কমান্ডার এবং পরিচালক প্লাবন চাকমাসহ ১৬-১৭ জন সশস্ত্র সন্ত্রাসী দল চাঁদা সংগ্রহ এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার ২৬ নভেম্বর আনুমানিক ভাের ৪ টায় নানিয়ারচর জোন এবং স্থানীয় পুলিশের সহায়তায় যৌথবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর আস্তানা হতে একটি ৭.৬২ মিঃমিঃ একে-৪৭ (চায়না) ম্যাগাজিনসহ (১৮ রাউন্ড এ্যামুনিশন), একটি ৭.৬৫ মিঃমিঃ অটোমেটিক পিস্তল (চায়না) ম্যাগাজিনসহ (০২ রাউন্ড এ্যামুনিশন), একটি দেশীয় এলজি (০২ রাউন্ড কার্তুজসহ), একটি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউপিডিএফ (মূল) এর ব্যবহৃত ইউনিফর্ম, একটি কালাে ব্যাগ, একটি রাইজিং ষ্টার নামক ম্যাগাজিন, একটি ল্যান্ড ফোন (সীম দ্বারা পরিচালিত), দুইটি মােবাইল ফোন, তিনটি চাঁদা আদায়ের রেজিষ্টার, দুইটি চাঁদা আদায়ের ডায়েরী, চারটি জাতীয় পরিচয় পত্র, নগদ দুই লাখ ঊনপঞ্চাশ হাজার একশত আঠারাে টাকা এবং আটত্রিশটি দেশী বিদেশী পুরােনাে মুদ্রাসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

Banglabid

অস্ত্র ও গোলাবারুদ সহ উদ্ধারকৃত সামগ্রী ও প্রমাণপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পরে উদ্ধারকৃত অস্ত্র, গােলাবারুদ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলাের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অস্ত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকাই সিনেমায় ‘নতুন শুরু’র কথা বলেন এই তামিল ভিলেন

পরবর্তী

২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে নির্ভার দিন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটি গড়ে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে নির্ভার দিন

Grameenphone receives award for highest tax contribution for sixth consecutive year. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোনের টানা ৬ বার সর্বোচ্চ করদাতার পুরস্কার অর্জন

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT