চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে তেহরানে জাতীয় শোক দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
প্রবাস সংবাদ
A A

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে নানান কর্মসূচিতে ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বিকালে শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন।

ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার বলেন, জাতির জনকের যুগান্তকারী আহ্বানে সাড়া দিয়ে বাংলার জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি কেবল স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, জাতি গঠনের কুশলী কারিগরও ছিলেন। তার নেতৃত্বে মাত্র সাড়ে তিন বছরে স্বাধীনতা-উত্তর বাংলাদেশ অবকাঠামো ও সমাজ বিনির্মাণের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে।

রাষ্ট্রদূত আরো বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়, মর্মে বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়ে গেছেন তা বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

Reneta

এ সময় রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার ঘোষিত রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ এর আওতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

সভায় সিনিয়র সাংবাদিক এজাজ হোসেন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে গতিশীল বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দিতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে চক্রান্তকারীরা তাকে সপরিবারে হত্যা করে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। মুক্তিযুদ্ধের চেতনায়, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নতির মহাসড়ক ধরে এগিয়ে চলেছে। 

 

অনুষ্ঠানে দূতাবাসের কমার্সিয়াল কাউন্সেলর মোঃ সবুর হোসেন ও গবেষক মোঃ হেদায়েত উল্লাহ সাজু আলোচনায় অংশগ্রহণ করেন। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় সাংবাদিক ও ছড়াকার সৈয়দ মুসা রেজা জাতির জনকের উপর স্বরচিত ছড়া পাঠ করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী, ইরানি নাগরিক, তেহরানে অধ্যয়নরত বাঙালি শিক্ষার্থী, গণমাধ্যম ব্যক্তিত্ব, দূতাবাসের কর্মকর্তা-কর্মকচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসশোক দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার বলিউডের ছবিতে মম, শুটিং শুরু ভুটানে

পরবর্তী

বলিউড সেরা অক্ষয়, ফের বক্স অফিসে দাপট

পরবর্তী

বলিউড সেরা অক্ষয়, ফের বক্স অফিসে দাপট

ছোটপর্দায় মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT