অন্যান্য খেলা

নাদালের ইনজুরির সুযোগে ফাইনালে ডেল পোত্রো

নাদালের ইনজুরির সুযোগে ফাইনালে ডেল পোত্রো

হাঁটুর চোটের কারণে ইউএস ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না রাফায়েল নাদাল। যার ফলে সেমিফাইনালের মাঝপথ থেকে সরে দাঁড়াতে হয় তাকে। ম্যাচের তৃতীয় সেট চলার সময় কোর্ট থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন স্প্যানিশ তারকা। সেই সুযোগে ৯ বছরের মধ্যে এই প্রথমবার ইউএস ওপেনের ফাইনালের টিকিট পেয়ে যান হুয়ান মার্টিন ডেল পোত্রো।

এরআগে চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনও হাঁটুর চোটের কাছে হার মেনেছিলেন নাদাল। ঐ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের মাঝপথও চোটে পড়েছিলেন তিনি। যে কারণে আর খেলতে পারেননি। সেই সুযোগে মার্টিন চেলিচ সেমিফাইনালে উঠেছিলেন।

গত ৯ বছরের মধ্যে এই প্রথমবার কোনো গ্র্যান্ডস্ল্যাম বিজয়ীকে ৭-৬, ৭-৩, ৬-২ গেমে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পা রাখলেন পোত্রো।

শিরেপা জেতার লড়াইয়ে আগামী রোববার আর্জেন্টিনার এ টেনিস তারকা মুখোমুখি হবেন নোভাক জোকোভিচের।

বিষয়:ইউএস ওপেন টেনিস রাফায়েল নাদাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…