জনপদ

নাটোরে কৃষককে জবাই করে হত্যা

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় ‘হত্যা’ লেখা বোতাম, হত্যার ঘটনা বোঝাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের সিংড়ায় আছের আলী (৪৫) নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা।  নিহত আছের আলী তাড়াই গ্রামের রবি প্রামানিকের পুত্র।

বুধবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাকুরিয়া শ্মশান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আছের আলী রাতে আর বাড়ি ফেরেনি।  পরিবারের লোকজন রাতে খুঁজে পায়নি তাকে।  পরে বুধবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পাকুরিয়া শ্মশান ঘাট এলাকায় আছেরের লাশ দেখে পুলিশকে খবর দেয়।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।  কে বা কারা হত্যা করলো বিষয়টি তদন্ত করা হচ্ছে।  তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

বিষয়:জবাই করে হত্যা নাটোর লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…