চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে ইটভাটায় পরিবেশ বিপন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
পরিবেশ
A A
ইটভাটা

নাটোরের লালপুরে ইটভাটার ধোঁয়া ও গ্যাসে পরিবেশে বিপর্যয় দেখা দিচ্ছে। গাছপালা, ফল-ফসলের ক্ষতিসহ নানা রোগের আশঙ্কা দেখা দিয়েছে। নষ্ট হয়ে গেছে বাগানের আম। অনুমোদনহীন এসব ইটভাটা বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাটোরের লালপুর উপজেলাতেই অনুমোদনহীন ইটভাটা রয়েছে ২৬টি। এর ৯টিই বিশম্ভরপুর, মমিনপুর, মহরকোয়াসহ আশপাশের কয়েকটি গ্রাম ঘিরে। কাছাকাছি এই ভাটাগুলোর ধোঁয়া ও দূষণে এলাকার পরিবেশ বদলে যাচ্ছে। নষ্ট হচ্ছে গাছপালা, বাড়ছে না ফল-ফসল। বেশি ক্ষতি হয়েছে আমবাগানের। আম বড় হয়নি, নষ্ট হচ্ছে গাছেই।

আমের নমুনা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণা কেন্দ্রে পাঠায় স্থানীয় কৃষি বিভাগ। কোন রোগ নয়, ইটভাটার আশপাশে এমন অবস্থা হচ্ছে বলে জানায় কেন্দ্রটি।

ইটভাটা স্থাপন ও পরিচালনার কোন নিয়মই মানছেন না এই এলাকার ভাটামালিকরা। এলাকার পরিবেশ রক্ষার স্বার্থে এগুলো বন্ধ করে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। তবে, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন।

আমগাছসহ অন্য ফল ফসলের এ ক্ষতি দৃশ্যমান, কিন্তু এর বাইরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকার সার্বিক পরিবেশ। তাই প্রশাসনের শুধু আশ্বাসে সন্তুষ্ট নয় এলাকাবাসী। অবৈধ ভাটাগুলো বন্ধ করে দেয়ার পাশাপাশি ফল ফসলের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তাদের।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটভাটা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

জন্মদিনে ‘দেবী’ মুক্তির তারিখ জানালেন চঞ্চল চৌধুরী

পরবর্তী

শুরু হয়ে গেছে ‘জিদান-স্থান’ পূরণের কাজ

পরবর্তী

শুরু হয়ে গেছে ‘জিদান-স্থান’ পূরণের কাজ

খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথই সমাধান: মওদুদ আহমদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT