নাটকীয় জয়ে সেমিতে ভেনাস উইলিয়ামস

টেনিস ম্যাচের পর ভেনাস উইলিয়ামস ও প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ হাত মেলানো।. Channel i News – চ্যানেল আই নিউজ
পেত্রা কেভিতোভার বিপক্ষে ফাইনাল-সেট টাই-ব্রেক জিতে ইউএস ওপেন-২০১৭’র সেমিফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস। এটি তার ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল।
৩৭ বছর বয়সী এই আমেরিকান এদিন ৬-৩ ৩-৬ ৭-৬ (৭-২) সেটের থ্রিলার শেষে সেমির টিকিট নিশ্চিত করেন।
২৭ বছর বয়সী কেভিতোভা ৯ মাস আগে নিজের বাড়িতে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। সুস্থ হতে তাকে সার্জারিও করতে হয়। ওই ঘটনার পর এটি ছিল তার প্রথম ইউএস ওপেন।
ম্যাচ জয়ের পর প্রতিপক্ষকে সম্মান জানিয়ে উইলিয়ামস বলেন, ‘ম্যাচটি জিতে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। কিন্তু সে (কেভিতোভা) যা করেছে তা অবিশ্বাস্য।’
‘তাকে খেলায় ফিরতে দেখা দারুণ ব্যাপার। আশা করি সামনে আমরা এমন আরও ম্যাচ খেলবো।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






