চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট বোনের কাছে বড় বোনের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আবারও ছোট বোনের কাছে হার মানতে হল বড় বোনের। ইউএস ওপেনে ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। দুজনের ৩০তম সাক্ষাতে ছোট বোন জয় পেয়েছেন ৬-১ ও ৬-২ গেমে। এই জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন মার্কিন কৃষ্ণকলি।

২০ বছর আগে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে শুরু উইলিয়ামস বোনদের দ্বৈরথ। বড় বোন ভেনাস শুরুতে এগিয়ে থাকলেও পরে তাকে ছাড়িয়ে যান ছোট সেরেনা। সেই ধারা শুক্রবারও অব্যাহত রাখলেন।

৩০বার একে অপরের বিপক্ষে লড়লেন উইলিয়ামস বোনেরা। ১৮ জয়ে বড় বোনের থেকে এগিয়ে থাকলেন সেরেনা। ভেনাস পেয়েছেন ১২ ম্যাচে জয়। গ্র্যান্ড স্লামে ১৫ লড়াইয়ে এখন ১১ জয় নিয়ে এগিয়ে সেরেনা। শুক্রবার ভেনাসের সামনে সুযোগ ছিল সেই ব্যবধান কমিয়ে আনার। তবে তাতে তিনি সফল হননি।

ম্যাচ শেষে সেরেনা বলেছেন, ‘মা হয়ে কোর্টে ফেরার পর এটাই আমার সেরা ম্যাচ।’

আর হারের পর ছোট বোন সম্পর্কে ভেনাসের মন্তব্য, ‘সেরেনার মুখোমুখি হওয়াটা মোটেই সহজ ব্যাপার না। সে আমার সেরা বন্ধু। আমার দুনিয়া বলতে তাকেই বুঝি। সে যতবার হারে, আমার অনুভূতিটা তার মতোই হয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএস ওপেনভেনাস উইলিয়ামসলিড স্পোর্টসসেরেনা উইলিয়ামস
শেয়ারTweetPin

সর্বশেষ

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়ল মান্দারিন ভাষার ‘তাইওয়ান ট্রাভেলগ’

মে ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে সমুদ্র গুহায় নিহত একজনের মরদেহ পাঠানো হয়েছে ইতালি

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT