চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকটি দেখলে তাহসান সম্পর্কে ভুল ধারণা ভেঙ্গে যাবে : আশফাক নিপুন

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১২:১৪ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

ভালোবাসা দিসব উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি নির্মাতা অাশফাক নিপুনের ‘শুনতে কি পাও’ নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। নিপুন ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করার স্বপ্ন দেখছেন। চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানান তার বর্তমান ও ভবিষ্যতের কাজ নিয়ে।

ভালোবাসা দিবসে আপনার নির্মিত  নাটক ‘শুনেত কি পাও’  প্রচারিত হওয়ার পর কেমন সাড়া পাচ্ছেন?

আশফাক নিপুন :  ভালো। প্রচুর সাড়া দেখে অবাক হয়েছি। কারণ নাটকটি রাত ৮.১০ মিনিটে প্রচারিত হয়েছে। সাধারণত ওই সময় টেলিভিশনে দর্শক সেভাবে থাকে না। তবুও দেখলাম অনেক দর্শক নাটকটি দেখেছেন। নাটকটি যারা দেখতে পারেননি, তারা ইউটিউবে দেখতে পারবেন।

অন্যান্য নাটকের তুলনায় ‘শুনতে কি পাও’ নাটকটি কেন ব্যাতিক্রম?

আশফাক নিপুন : আমার অন্যান্য কাজের তুলনায় ‘শুনতে কি পাও’ নাটকের গল্প পুরোপুরি উল্টো। নাটকটি দেখে কয়েকজন পরিচিত ফোন করে বলেছেন, কীভাবে এমন নাটক নির্মাণ করলেন?

নাটকে তাহসান ও তিশা অভিনয় করেছেন। তাদের অভিনয় আপনার কাছে কেমন লেগেছে?

Reneta

আশফাক নিপুন : তাহসানের চরিত্র ছিল একদম অন্যরকম।সবাই তাহসানকে রোমান্টিক নায়ক হিসেবে দেখেছেন। অনেকে আবার মনে করেন তাহসান সংগীতশিল্পী, ভালো গান করেন; তিনি অভিনয় করতে পারেন না। কিন্তু ‘শুনতে কি পাও’ নাটক দেখলে এমন ধারণা ভেঙ্গে যাবে।আর তাহসানকে আমি যেভাবে চেয়েছি, তিনি আমাকে ঠিক সেভাবেই দিয়েছেন। তিশার সম্পর্কে কিছু বলার নেই, তাকে শুধু গল্প বুঝিয়ে দিলেই হয়, বাকিটা নিজের মতো করে নেন।

‘শুনতে কি পাও’ নাটকের একটি দৃশ্যে তিশা-তাহসান

এরপর কাজ নিয়ে কী পরিকল্পনা করছেন?

আশফাক নিপুন : এখন শুধু ঘুমাব। নাটকটির কাজের জন্য কয়েকদিন ঘুমাতে পারিনি। তাই এখন বিশ্রাম নেব। তবে এলিটা আর কয়েকজন বন্ধু মিলে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছি।

ভালোবাসা দিবস কীভাবে কাটালেন?

আশফাক নিপুন: এবার ভালোবাসা দিবস উদযাপন করতে পারিনি। কারণ এলিটার চট্টগ্রামে কনসার্ট ছিল। আর আমি ১৩ ফেব্রুয়ারি নাটকের কাজ শেষ করে রাত তিনটায় বাসায় ফিরেছি। এসে দেখি এলিটা ঘুমাচ্ছে। আমিও ঘুমিয়ে পড়লাম। তবে পরদিন ছোট্ট করে ওকে সারপ্রাইজ দিয়েছি।

ভালোবাসা দিবসে এলিটার জন্য নিপুনের কী চমক ছিল?

আশফাক নিপুন :  ছোট চমক। ১৪ ফেব্রুয়ারি ভোরে ঘুম থেকে উঠে দেখি এলিটা ঘুমাচ্ছে। আমি গোলাপ ফুল কিনতে বের হলাম। অনেক কষ্ট করে ২০টি গোলাপ ফুল কিনে দ্রুত বাসায় ফিরেছি। কারণ এলিটা ভোরেই চট্টগ্রামে চলে যাবে। ফুলগুলো ওর হাতে দিতেই দারুণ খুশি হলো। সেই ফুল নিয়েই এলিটা  চট্টগ্রাম গেল।

নির্মাতা আশফাক নিপুন ও সঙ্গীতশিল্পী এলিটা করিম

নাটকের কাজ আবার কবে শুরু করবেন?

আশফাক নিপুন : শিগগিরিই নাটকের কাজ শুরু করব। ঈদের কাজ। কয়েকটি নাটক নির্মাণ করব।

চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে?

আশফাক নিপুন : চলচ্চিত্র নির্মাণ করার স্বপ্ন দেখছি অনেকদিন। নাটকের কাজ করছি চলচ্চিত্র নির্মাণের জন্য হাত পাকাতে। প্রস্তুতি বলতে পারেন। দু’টি ভালো গল্প আছে। ব্যাটে-বলে মিলে গেলে এ বছরই চলচ্চিত্রের কাজ শুরু করব।

আশফাক নিপুন নির্মিত ‘শুনতে পাও পাও’ নাটকটি দেখতে এখানে ক্লিক করুণ: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুনটেলিভিশননির্মাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT