চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিমুদ্দিন হত্যার প্রতিবাদে জবিতে ধর্মঘট পালিত

শাকের আদনান শাকের আদনান
৪:০২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন আহমেদ সামাদ এর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। তারা এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ আনেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ এনে ১৩ এপ্রিল উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন আহমেদ সামাদ এর হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় অর্ধ দিবস ধর্মঘট করেছেন শিক্ষার্থীরা। এর আগে তারা খুনীদের শনিবার রাত ১২টা মধ্যে গ্রেফতারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

শিক্ষার্থীদের দাবি, ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, জনসম্মুখে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কেনো বিচার হচ্ছে না। এর আগেও খুন হয়েছে, সরকার কিছুই করতে পারেনি।

ধর্মঘটে সংহতি প্রকাশ করেন শিক্ষকরা। তারা বলেন, এত বড় নৃশংস ঘটনা মেনে নেয়া যায়না। যারা আন্দোলন করছে তারাও তো আমাদেরই সন্তান। আমরা দাবি করতে পারি সরকারের কাছে যেনো দ্রুত খুনীদের ধরা যায়। তাদের বিচারের আওতায় আনা যায়।

ছাত্র ধর্মঘট শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১৩ তারিখ উপাচার্য ভবন ঘেরাও কর্মসূচী আমাদের। আমরা উপাচার্যের কাছে জবাবদিহিতা চাই।

ধর্মঘটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিছিল-সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাইয়ের সঙ্গে ফুরফুরে মেজাজে মাশরাফি

পরবর্তী

আবাহনীতে তাসকিন, তাপস বৈশ্য

পরবর্তী

আবাহনীতে তাসকিন, তাপস বৈশ্য

গাড়িতে গ্যাস নিতে গিয়ে বিস্ফোরণ, আহত ৩

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT