চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন রেলগেইটের পাশে একটি সিএনজি ষ্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে একটি সিএনজি ষ্টেশনে গ্যাস নেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় পুরো এলাকা কেঁপে উঠে। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।








