জাতীয় দলে কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে একান্তে কিছুদিন সময় কাটানোর জন্য সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কাশ্মিরে অবস্থান করছেন। এই আনন্দ ভ্রমন সফরে মাশরাফি সঙ্গে মা, বাবা একমাত্র ছোট ভাই, স্ত্রী, ছেলে, মেয়ে রয়েছেন।
সাধারণ দেশের বাইরে সেভাবে না গেলেও দীর্ঘ এক বিরতীর পর পরিবারের সবাইকে নিয়ে একান্তে কাশ্মিরে গেছেন নড়াইল এক্সপ্রেস। পাঁচদিনের সফর শেষে ঢাকায় ফিরে প্রিমিয়ার লীগে খেলার প্রস্তুতি নিবেন তিনি।








