বারিধারা সোসাইটিতে প্রতিবারের মত এবারও আয়োজিত হয়েছে বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার অনুষ্ঠান। সকাল ৮টায় শুরু হয়েছে অনুষ্ঠান। বিভিন্ন বয়সের নারী-পুরুষ দল বেঁধে অনুষ্ঠানে যোগ দিয়েছে। সাদা শাড়ি লাল পাড়ে।

অনুষ্ঠানে দর্শকরা উপভোগ করেছেন নাচ এবং গান। সেই সাথে ছিল দেশীয় খাবার। পান্তা ইলিশে পেট পুরেছেন অনেকেই। মেলায় ছিল চা-কফির দোকানও। প্যান্ডেল টাঙ্গিয়ে দেয়া হয়েছিল রোদ থেকে মুক্তি পাওয়ার জন্য। বসার আসন আর টেবিলও ছিল। ফলে অতিথিরা বেশ স্বাচ্ছন্দ্যেই উপভোগ করতে পেরেছে অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিছু বিদেশি নাগরিকও। চাকরির সুবাদে যার বাংলাদেশে আছেন তাদের অনেকেই বাংলা নববর্ষের স্বাদ পেতে এসেছিলেন এখানে। বেশ জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে বারিধারায়।










