আন্তর্জাতিক

নাগার্নো কারাবাখে কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধবিরতি ভঙ্গ

পরস্পরকে দুষছে আজারবাইজান ও আর্মেনিয়া

নাকাশে ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি উদ্ধার কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাকাশে ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি উদ্ধার কাজ করছেন, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংঘাতময় নাগার্নো কারাবাখে মানবিক যুদ্ধবিরতি চুক্তি করার মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই তা ভেঙে গেছে। এ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয় পরস্পরকে দুষছে।

বিবিসি বলছে, রাশিয়ার মধ্যস্থায় শনিবার মধ্যরাতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আজারবাইজান ও আর্মেনিয়া দুদেশই চুক্তিতে স্বাক্ষর করেছিল।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র চার মিনিটের ব্যবধানে আর্টিলারি শেল ও রকেট হামলা করে তা ভঙ্গ করেছে আজারবাইজান।

আজারবাইজান পাল্টা আর্মেনিয়াকে দায়ী করে বলেছে, আর্মেনিয়া মাত্র দুই মিনিটের ব্যবধানে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।

গত সপ্তাহের শেষের দিকে কয়েকটি বিষয়ে সম্মতিতে আসার কারণে যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে এর পরও সংঘাত বন্ধ হয়নি।

গত মাসে বিতর্কি নাগার্নো কারাবাখ এলাকার দখলদারিত্ব নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।

ওই এলাকা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃতি থাকলেও জাগিত আর্মেনীয়রা সেখানে কর্তৃত্বে রয়েছে। এই যুদ্ধে কয়েকশ মানুষ নিহত হয়েছে।

১৯৯৪ সালে যুদ্ধবিরতির মাধ্যমে ছয় বছরের সংঘাতের অবসান হওয়ার পর এটি সবচেয়ে বড় ধরনের নৃশংসতা নাগার্নো কারাবাখে।

বিষয়:আজারবাইজান আর্মেনিয়া নাগার্নো-কারাবাখ যুদ্ধবিরতি রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…