বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার আগ্রহ পোষণ করা তিন বিদেশী ফুটবলারের সাথে প্রাথমিক আলোচনা করেছে বাফুফে।
দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার মো. আমিরুল ইসলাম বাবু এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
ওই তিন বিদেশী খেলোয়াড় হলেন ঘানার সামাদ ইউসুফ, গিনির ইসমাইল বাঙ্গুরা ও নাইজেরিয়ার এনকোচো কিংসলে। তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ব্যাপারে আগ্রহ পোষণ করেছেন।






