বাংলাদেশ

নাগরিকত্ব আইনের সমালোচনায় বিচারপতি মাহমুদুল আমিন

নাগরিকত্ব আইনের সমালোচনায় বিচারপতি মাহমুদুল আমিন

কতোদিনের মধ্যে বিচারের রায় লিখতে হবে সে বিষয়ে একটি রুল দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আলোচনা সভায় দেওয়া বক্তৃতায় নাগরিকত্ব আইন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজাকারের সন্তানদের পৈতৃক সম্পত্তি না পাওয়ার বিধানেরও সমালোচনা করেন সাবেক প্রধান বিচারপতি।

তিনি বলেন:  আইন হচ্ছে, যে কারও নাগরিকত্ব সরকার বাদ দিতে পারে। এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস।  তারপরও দেখেন, সেখানে আছে একজন রাজাকার যদি থাকেন; তার কোন সম্পত্তি তার ছেলে মেয়ে পাবে না। রাজাকার তো চলে গেছে আমাদের দেশ থেকে চল্লিশ-পঁয়তাল্লিশ বছর আগে। বাপের শাস্তি যদি হয় তাহলে সেটা কি ছেলে ভোগ করবে?  আমাদের ক্রিমিনাল ল’তে এসব জিনিস তো নেই।

বিষয়:নাগরিকত্ব আইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…