নাইজেরিয়ার দু’টি অঞ্চলে জঙ্গিদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রায় ২৯ জন নিহত হয়েছে।
মেইদুগারি শহরের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। হামলার জন্য বোকো হারাম জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।
আরেকটি ঘটনায় নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহরে বোকো হারামের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। বোকো হারামকে নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি শপথ নেওয়ার পরদিনই এসব হামলা হলো। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।






