আন্তর্জাতিক

নর্থ কোরিয়া বিষয়ে ‘শান্তিপূর্ণ’ সমাধান চায় চীন

নর্থ কোরিয়া বিষয়ে ‘শান্তিপূর্ণ’ সমাধান চায় চীন

নর্থ কোরিয়া সঙ্কটের ‘শান্তিপূর্ণ’ সমাধান চান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন তিনি।

এর আগে মঙ্গলবারই এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, চীন যদি সাহায্য না করে তবে যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়ার বিরুদ্ধে একা ব্যবস্থা নিতে ভয় পায় না।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ফোনের বার্তালাপটি হয় চীনের স্থানীয় সময় সকালে। তবে হোয়াইট হাউজ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

ফোনে জিনপিং ট্রাম্পকে বলেন, চীন কোরীয় উপদ্বীপ অঞ্চল পারমাণবিক পরীক্ষা ও প্রয়োগমুক্ত দেখতে চায়। তারা চায়, অঞ্চলটির শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা হোক। চীন এই সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান কামনা করে বলেও জানান প্রেসিডেন্ট জিনপিং।

বুধবার ভোরে চীনের রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি সম্পাদকীয়তেও নর্থ কোরিয়াকে শান্তির উদ্দেশ্যে পারমাণবিক পরীক্ষা থামানোর আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র নিশ্চয়ই পারমাণবিক অস্ত্রে সজ্জিত পিয়ংইয়াংয়ের সঙ্গে সহাবস্থানে থাকবে না বলেও সেখানে সতর্ক করা হয়।

এর আগে কোরীয় উপদ্বীপে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ নামানোর জবাবে ‘শক্তিশালী সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে’ নিজেদের রক্ষা করবে বলে ঘোষণা দেয় নর্থ কোরিয়া। যদিও ইউএস প্যাসিফিক কমান্ড বলেছে, কোরীয় উপদ্বীপ অঞ্চলে যুদ্ধজাহাজ নামানোর উদ্দেশ্য শুধু প্রস্তুত থাকা।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিং নর্থ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…