নর্থ কোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বানানো প্লট অনুযায়ী কিম জং ন্যামকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সাউথ কোরিয়া। সোমবার সাউথ কোরিয়ার এই দাবির খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দেশের নিরাপত্তা সংস্থার সদস্যদের পাশে নিয়ে সাউথ কোরিয়ার বেশ কয়েকজন রাজনীতিবিদ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ন্যাম হত্যায় সন্দেহভাজন আট জন নর্থ কোরিয়ান চিহ্নিত হয়েছে। চিহ্নিতদের মধ্যে নর্থ কােরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চারজন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা রয়েছেন।
গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখে বিষ জাতীয় কিছু প্রয়োগ করে হত্যা করে। মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, অধিক মাত্রায় ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ প্রয়োগে মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই ন্যামের মৃত্যু হয়।
সাউথ কোরিয়া এদিন আরো দাবি করেছে, প্রেসিডেন্ট কিম কং উনকে নিয়ে ভূয়া রিপোর্ট করায় ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এসআইএস) পাঁচজন সিনিয়র কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এ ঘটনায় নর্থ কোরিয়ার এক নাগরিককেও আটক করা হয়েছে। এছাড়া কুয়ালালামপুরে নর্থ কোরিয়ার দূতাবাসের এক কমকর্মকর্তা সহ কমপক্ষে আরো ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করেছে।
এই হত্যাকাণ্ড নিয়ে মালয়েশিয়ার সঙ্গে নর্থ কোরিয়ার সম্পর্কে ইতোমধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।







