২০১৭ সালের পর নর্থ কোরিয়ার উৎক্ষেপণকৃত সবচেয়ে বড় মিসাইল থেকে তোলা ভূভাগের একটি ছবি প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।
বিবিসি’র প্রতিবেদনে ছবির ওই অঞ্চলকে কোরিয়ান পেনিসুলা এবং আশেপাশের এলাকা বলে উল্লেখ করা হয়।
নর্থ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কেসিএনএ’তে প্রকাশিত হয়। মিসাইলের ক্যামেরা ব্যবহার করে মহাকাশ থেকে ছবিটি নেয়া হয়েছে বলে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি।
নর্থ কোরিয়ায় দাবি, ২০১৭ সালের পরে এটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল (আইআরবিএম) ধরনের সবচেয়ে বড় পরীক্ষার নমুনা এটি।
জাপান ও সাউথ কোরিয়ার কর্তৃপক্ষ ধারণা করছে এই মিসাইল ২ হাজার কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির প্রতি ৩০ মিনিটে ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রয়েছ।
নর্থ কোরিয়া ২০১৭ সালের পর তাদের সবচেয়ে বড় মিসাইল পরীক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার নর্থ কোরিয়ার পূর্ব উপকূলে এ পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করে সাউথ কোরিয়া।
এ নিয়ে এ মাসে সপ্তম বারের মতো মিসাইল পরীক্ষা চালালো দেশটি। জাপান, সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট এ পরীক্ষার নিন্দা জানিয়েছে।
দেশটিতে যেকোন ধরনের ক্ষেপণাস্ত্র বা মিসাইল এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ।








