চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়া সন্ত্রাসের পৃষ্ঠপোষক: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও কিম জং উনের ছবি, আন্তর্জাতিক রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে নয় বছর পর সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আবারও কালো তালিকায় অন্তর্ভুক্ত হলো নর্থ কোরিয়া।

মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন: নর্থ কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করা হবে এবং এই পদক্ষেপ হবে ‘অনেক বড়’।

তিনি এসময় নর্থ কোরিয়ার পরমাণু কর্মসূচির সমালোচনা করে তা আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সহায়ক জানিয়ে বলেন: অনেক আগেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত ছিল।

এর আগেও তিনি নর্থ কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্প বন্ধে পদক্ষেপ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি জোরালো আহ্বান জানান। তবে পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন: এর ব্যবহারিক প্রভাব সীমিত হতে পারে।

বিবিসি জানায়: গত সেপ্টেম্বরে নর্থ কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা এবং ধারাবাহিক মিসাইল পরীক্ষার পর যুক্তরাষ্ট্র তাদের ওপর জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে।

নর্থ কোরিয়া আগেও এই তালিকায় ছিল। তবে জর্জ ডব্লিউ বুশ ২০০৮ সালে নর্থ কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোলোচনা করার প্রেক্ষাপটে তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT