চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদী পুলিশের উপর হামলায় মামলা, নিহতের ঘটনায় মামলা হয়নি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৩১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৬
নরসিংদী, বাংলাদেশ
A A

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আওয়ামী লীগের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত ও ওসিসহ অর্ধশতাধিক আহতের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে নিহতের ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

মঙ্গলবার সকালে রায়পুরা থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে এই দুটি মামলা করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম এর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে গত শনিবার সকালে দু’ পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিনদিন যাবৎ দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ।

উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় । সর্বশেষ সোমবার সকালে দুই পক্ষ পুনারায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) বশির উদ্দিন জানান, মঙ্গলবার সকালে রায়পুরা থানায় পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে এই দুটি মামলা দায়ের করেন। রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে নিলক্ষার আবদুল মতিনকে প্রধান আসামী করে ৮৬ জনের বিরুদ্ধে ও উপ-পরিদর্শক ওবায়দুর রহমান বাদী হয়ে পুলিশের উপর হামলার ঘটনায় সোনাকান্দী গ্রামের তৌকির আহমেদকে প্রধান আসামী করে ১৬০ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সকালে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবারও নিলক্ষার গ্রামগুলোতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাসিরনগরের ঘটনায় আরও ৬ জন গ্রেফতার

পরবর্তী

মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল

পরবর্তী

মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল

বাংলাদেশ

এসএসসি ফরম পূরণে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেবে স্কুল

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT