অপরাধ

নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে অস্ত্রসহ দু’টি মৃতদেহ উদ্ধার

জঙ্গি আস্তানা

নরসিংদীর মাধবদী উপজেলার শেখের চরে নব্য জেএমবির আস্তানায় অভিযান শেষে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ।

আস্তানায় জঙ্গি ও গোলাবারুদ রয়েছে সন্দেহে সকল প্রস্তুতি শেষে সকাল সাড়ে ১১টার দিকে গর্ডিয়ান নট নামে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি অভিযান শুরু করে।

অভিযানের শুরুতে নিয়মানুযায়ী জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি তারা। উল্টো গুলি ছোঁড়ার পাশাপাশি বোমা বিস্ফোরণ ঘটায় তারা। বিকেল ৪টার দিকে অভিযান শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুজনের মৃতদেহ।

পুলিশ জানায়, দম্পতি পরিচয়ে কিছুদিন আগে ফ্ল্যাট ভাড়া নেয় নিহত দুজন।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

বিষয়:জঙ্গি আস্তানা নরসিংদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…