চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সুমন রয় সুমন রয়
১১:৪১ অপরাহ্ণ ২২, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীতে সুজিত সূত্রধর (৫৬) নামে সাবেক এক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার ছেলেসহ ২ জন।

বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন সুজিত সূত্রধর ও তার ছেলে সুজন সূত্রধরসহ অন্যান্যরা। এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে সুজিত সূত্রধরের ওপর হামলা চালিয়ে কোপাতে থাকে। এসময় তার ছেলে সুজন সূত্রধর ও দ্বীন ইসলাম নামে আরও একজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা শেষে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন সুজন সূত্রধর ও দ্বীন ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

নিহত সুজিত সূত্রধরের ছেলে আহত সুজন সূত্রধর বলেন, তাদের সাথে জমিজমা নিয়ে একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে বাবা সুজিত সূত্রধর বাদী হয়ে মামলা করেন। এতে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর ক্ষুব্ধ ছিল। এই জেরে চিহ্নিত সন্ত্রাসী মনিরসহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা শেষে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর আমার বাবা সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুজিত সূত্রধরের সাথে একই এলাকার কতিপয় লোকজনের পূর্ব বিরোধ ছিল। তবে পূর্ব বিরোধ নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে কী না, সে বিষয়ে আমরা এই মুহুর্তে নিশ্চিত নই। ঠিক কী কারণে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা ধরা পড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT