চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
নরসিংদীতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী, পুড়িয়ে মারার অভিযোগে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমন রায়: নরসিংদীর শিবপুরে আজিজা বেগম নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে চাচীর মোবাইল ফোন চুরির অভিযোগ এনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

নরসিংদীর শিবপুর উপজেলার ভিটি খৈনকুট গ্রামের আবদুস সাত্তারের তৃতীয় মেয়ে আজিজা বেগম। গত ১২ অক্টোবর আজিজার চাচী বিউটি বেগমের মোবাইল ফোন চুরি হলে দুই বোন আজিজা ও মাফিয়াকে সন্দেহ করে চাচী ও তার স্বজনরা। এক সপ্তাহের মধ্যে মোবাইল ফোন ফিরিয়ে না দিলে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।

এর জের ধরে শুক্রবার রাত আটটার দিকে বাড়ির পাশে ফলবাগানে হাত ও চোখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আজিজার গায়ে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে শনিবার ভোর ৪টায় আজিজার মৃত্যু হয়।

Banglabid

আজিজাকে পুড়িয়ে হত্যার জন্য চাচী বিউটি ও তার স্বজনদের দায়ী করে বিচারের দাবী জানান স্বজনরা। কিশোরী আজিজার মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে  শিবপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক  মজিবুর রহমান। ঘটনার পর থেকে চাচী বিউটি বেগম ও তার স্বজনরা পলাতক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই অনলাইননরসিংদীপুড়িয়ে হত্যাশিবপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামাজিক কর্মকাণ্ড এখন কমিউনিটি পুলিশই করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

আর্জেন্টাইন থেকে কাতালান হবেন মেসি?

পরবর্তী
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন থেকে কাতালান হবেন মেসি?

বন্ধুরা নদীতে বসে গিটার বাজাচ্ছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গুয়ারে অন্যরকম পর্যটনের ডাক দিচ্ছে ডাহুক

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT