চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নমনীয়’ খালেদার সঙ্গে বসছেন ‘অনড়’ কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৩:০৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৬
রাজনীতি
A A

জামায়াত ইস্যুতে অনড় থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যের লক্ষ্যে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনে চায়ের আমন্ত্রণে যোগ দিচ্ছেন
বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তার দল কৃষক-শ্রমিক-জনতা লীগ। দল দুটির দায়িত্বশীল একাধিক নেতাই এ বৈঠক সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

জামায়াত ইস্যুতে নানা জল্পনা-কল্পনার পর আজকের বৈঠকে নির্ধারিত হতে পারে ২০ দলীয় জোটে দলটির টিকে থাকার ভাগ্য। আর এতেই ঘুরে যেতে পারে জাতীয় রাজনীতির মোড়।

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় খালেদা জিয়ার ডাকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানে তৎপরতা শুরু করে বিএনপি। দলটির চেয়ারপারসনের পক্ষ থেকে বর্তমান সংকট উত্তরণে করণীয় কী-এ বিষয়ে আলোচনা করতে গত ২৬ জুলাই কাদের সিদ্দিকীর মোহাম্মদপুর বাবর রোডের বাসায় বৈঠক হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অাব্দুল্লাহ অাল নোমানের সঙ্গে।

এ সময় কাদের সিদ্দিকী জামায়াতের সঙ্গে থাকলে ‘রাজনীতিতে দূরের কথা বেহেশতে যেতেও আপত্তি’ তোলেন। এছাড়াও বিএনপি সমর্থিত একাধিক বুদ্ধিজীবীও জামায়াতকে ২০ দলের জোট থেকে বাদ দেয়ার পক্ষে মতামত দেন।

এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় জায়ামাত ও জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আমন্ত্রণে তার বাসভবনে বৈঠকে বসবেন কৃষক শ্রমিক জনাতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার দল।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতিক  চ্যানেল আই অনলাইনকে বলেন, শুধু জঙ্গিবাদ ও সন্ত্রাস নয়; বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় অনেক বিষয়েই ঐক্যমত প্রয়োজন। মুক্তিযুদ্ধ ও দেশ বিরোধী কারো সাথে আমাদের কোন ঐক্য হতে পারে না। বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে তাদের সাথেও কোন ঐক্য নয়।

Reneta

দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ বিষয়ে একাধিকবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, একই বিষয়ে গত ২৬ জুলাই ফখরুল সাহেব ও নোমান সাহেবের সাথে বৈঠকেও তা স্পষ্ট করেছেন।

“জামায়াতকে বাদ দেয়ার বিষয়ে খালেদা জিয়ার নমনীয় অবস্থানের আভাসেই দল সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকের বৈঠকে অংশ নেয়ার।”  

এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইকে বলেন, এ বিষয়ে চেয়ারপার্সন ও দলের দায়িত্বশীল সিনিয়র নেতারা বৈঠক পরবর্তী জানাবেন।

তিনি আরো বলেন, পরিস্থিতি বিবেচনায় জামায়াত বিষয়ে ম্যাডামের কিছুটা নমনীয় অবস্থানে আছেন বলেই বৈঠকটি হচ্ছে। বৈঠক পরবর্তীতে আশা করি একটি ভাল ফলাফল জানবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কল্যাণপুরগুলশানবিএনপি-জামায়াতশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT